

আপনাকে চাকরি কিংবা ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করা কিংবা সবার থেকে এগিয়ে রাখার জন্যই স্কিলোগ্রাম সাজিয়েছে দেশের প্রথম কম্পিউটার স্কিল ডেভলপমেন্ট মাস্টারি বুটক্যাম্প।

আপনাকে চাকরি কিংবা ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করা কিংবা সবার থেকে এগিয়ে রাখার জন্যই স্কিলোগ্রাম সাজিয়েছে দেশের প্রথম কম্পিউটার স্কিল ডেভলপমেন্ট মাস্টারি বুটক্যাম্প।




বুটক্যাম্পের ফিচারসমূহ
কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প আর দশটা বেসিক কম্পিউটার কোর্সের মতো নয় বরং তার চেয়ে বেশি কিছু। স্কিলোগ্রাম কর্তৃক আয়োজিত এই বুটক্যাম্পে থাকছে সেরা সব ফিচার যা কম্পিউটার স্কিলকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায়।
৬টি মডিউল
১৩৬টি ± লেসন
১৪টি লাইভ লেসন
২০টি অ্যাসাইনমেন্ট
রিয়েল লাইফ প্র্যাক্টিকাল লেসন
লাইফটাইম অ্যাক্সেস
বেসিক টু প্রোফেশনাল ওরিয়েন্টেড
টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট
প্রয়োজনীয় ফ্রি রিসোর্স
কোর্স সার্টিফিকেট
৳ ৮,৫০০
৳ ১০,৫০০
১০০%

যা যা শিখবেন
এই বুটক্যাম্প থেকে
এই কোর্সে আপনি কম্পিউটারের এমন সব বিষয় শিখবেন যার চাহিদা রয়েছে চাকুরীর বাজারে কিংবা ফ্রিল্যান্সিং দুনিয়ায়। এর প্রতিটি মডিউল সাজানো হয়েছে বর্তমান আধুনিক বিশ্বের চাহিদার কথা মাথায় রেখে যা না শিখলেই নয়। বলা বাহুল্য যে, এই কোর্সটি সব অপ্রয়োজনীয় ও অকেজ কম্পিউটার স্কিল থেকে সম্পূর্ণ মুক্ত।
Module 1 - Computer Essentials
This module covers the fundamental aspects of computer essentials, including hardware basics, Windows 11 proficiency, software proficiency, data management, and typing skills.
Module 2 - Understanding UX & UI
This course provides an in-depth exploration of User Experience (UX) and User Interface (UI) design principles from a user’s perspective. Here’s a list of common UI (User Interface) and UX (User Experience) elements with short descriptions for each.
Module 3 - Internet Proficiency 101
Unlock the Power of the Internet in Internet Proficiency 101. This module equips you with essential skills to navigate the online world effectively. Discover the art of mastering browsers, managing information, and finding information efficiently.
Module 4 - Office Suite Mastery
Master essential Office Suite skills for the modern workplace with tools like sheet management, data sorting and filtering, data validation, and spreadsheet protection, ensuring maximum efficiency and productivity!
Module 5 - Digital Communication
This module is designed for anyone who wants to learn more about digital communication. Whether you’re a student, a professional, or just someone who wants to stay up-to-date on the latest trends, this module is for you.
Module 6 - AI & Digital Productivity
Mastering online productivity and collaboration is vital in today’s internet-driven world. This module focuses on developing essential skills and knowledge to excel in remote work environments.

বুটক্যাম্প
সেটা আবার কি?
বর্তমান এই ডিজিটাল যুগে আপনি যে কোন পেশাতেই থাকুন না কেন, জব বা নিজের বিজনেস বা ফ্রিল্যান্সিং অথবা স্টুডেন্ট, বেসিক কম্পিউটার স্কিল আপনাকে সব ক্ষেত্রেই কোন না কোন ভাবে এগিয়ে রাখবে। আমাদের দেশ সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম আপনাকে দেবে স্কিল ডেভলপমেন্টের সেরা অভিজ্ঞতা। তাই শহরে কিংবা গ্রামে আপনি যেখানেই থাকেন না কেনো স্কিল ডেভলপমেন্ট এখন আপনার কাছে আগের যেকোন সময়ের তুলনায় অত্যন্ত সহজ। তবে অনির্দিষ্ট সময়ের জন্য আপনি যদি ডিজিটাল স্কিল শেখায় বিরতি দিয়ে ফেলেন তাহলে আপনাকে বেশ পিছিয়ে পরতে হবে। কারন এআই এর এই যুগে এখন সবকিছুই খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে টুলের ব্যবহার এবং ব্যবহারিক কৌশল। তাই এটাই শ্রেষ্ঠ সময় নিজেকে দক্ষ করে গড়ে তোলার।



কেন আমরা তৈরি
করেছি এই বুটক্যাম্পটি?
আসলে কম্পিউটার স্কিল এমন একটি স্কিল যা ২-৩ মাসের কোর্স করে আয়ত্তে আনা সম্ভব নয়। তবে সঠিক দিক নির্দেশনা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়েই দারুন দক্ষতা অর্জন করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে, বর্তমান সময়ে আমাদের দেশে সেই সঠিক দিক নির্দেশনা এবং গোছানো অনুশীলনের পদ্ধতি শেখানোর মতো পর্যাপ্ত রিসোর্স নেই। আমাদের দেশের গতানুগতিক কম্পিউটার ট্রেইনিং সেন্টারগুলোর বেসিক কম্পিউটার কোর্সে করে শিক্ষার্থীরা না পারে নিজেদেরকে পরিপূর্ণভাবে দক্ষ করে গড়ে তুলতে, না পারে চাকুরী কিংবা ফ্রিল্যান্সিং এর জন্য নিজেকে তৈরী করতে। এই সমস্যা দূর করতে এবং সত্যিকারের দক্ষ জনসম্পদ গড়ে তুলতে স্কিলোগ্রাম সাজিয়েছে অসাধারণ এই বুটক্যাম্পটি।

কাদের জন্য
এই বুটক্যাম্প?
শিক্ষার্থী, চাকুরী প্রত্যাশী, চাকুরিজীবী, উদ্যোক্তা / ব্যবসায়ী কিংবা ফ্রিল্যান্সার, আপনি যাই হোন না কেন, তথ্য প্রযুক্তির প্রধান বাহক কম্পিউটার নামক যন্ত্রটার উপর আপনার সত্যিকারের দক্ষতা দিন শেষে আপনাকে সব ক্ষেত্রেই কোন না কোন ভাবে এগিয়ে রাখবে। আর তাই সঠিক দিক নির্দেশনা এবং গোছানো অনুশীলনের প্রয়াস নিয়ে সব বয়সের এবং সব স্তরের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা ডিজাইন করেছি ‘কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প : বেসিক টু প্রো’ এই বুটক্যাম্পটি ডিজাইন করেছি। যারা কম্পিউটার স্কিল সম্পর্কে খুবই আগ্রহী এবং বেসিক স্কিল থাকলেও প্র্যাক্টিকাল ব্যবহার আরো ভালো করে জানতে চান কিংবা কিছু অসাধারণ স্কিলের মাধ্যমে নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে চান তাদের জন্যও এই কোর্সটা বিশেষ কাজে আসবে।



কোনটা আগে, ফ্রিল্যান্সিং
কোর্স না কম্পিউটার স্কিল?
মুলত এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার বর্তমান কম্পিউটার স্কিলের উপর। তবে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আগে নিজের বেসিক কম্পিউটার স্কিলকে একটা প্রোফেশনাল লেভেলে নিয়ে যেতে হবে যেন মার্কেটপ্লেসে কাজ করার সময় আপনাকে অনাকাঙ্খিত সমস্যার মুখোমুখি না হতে হয়। কোন ফ্রিল্যান্সিং কোর্সেই কম্পিউটারের বেসিক শেখানো হয় না, এটাই স্বাভাবিক। আর এই কারনে আপনার কাঙ্খিত প্রোফেশনে প্রোফেশনাল লেভেলের কম্পিউটার স্কিল সেটের ঘাটতি রয়ে যায় যা পরবর্তিতে আপনাকে বিপদেও ফেলতে পারে। অনেকেই বলবে এসব জিনিস তো কাজ করতে করতে আস্তে ধীরেও শেখা যায়। হ্যাঁ অবশ্যই শেখা যায় তবে তা অনেক সময় সাপেক্ষ। যে জিনিস আপনি ৬ মাসে শিখতে পারবেন সে জিনিস কেনো অনভিজ্ঞতা আর অবহেলার কারনে ৬ বছর ফেলে শিখবেন? মনে রাখবেন কম্পিউটারের বেসিক স্কিল আর প্রোফেশনাল লেভেলের স্কিল কিন্তু এক নয়।
স্কিলোগ্রাম থেকে আপনি
কী কী সুবিধা পাবেন?
স্কিলোগ্রাম প্ল্যাটফর্মে আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কন্টেন্ট, রিয়েল লাইফ লেসন ও প্রোজেক্ট, লাইফটাইম অ্যাক্সেস, ফ্রী রিসোর্স এবং মেন্টরদের সরাসরি সাপোর্ট এর মাধ্যমে ক্রমাগত পেশাগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে পারেন।
ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কন্টেন্ট
আমাদের প্রতিটি কন্টেন্ট ইন্ডাস্ট্রির টপ এক্সপার্টদের সরাসরি সাপোর্ট, গাইডেন্স ও ফিডব্যাক দিয়ে বানানো।
মেন্টরদের সরাসরি সাপোর্ট
কোর্স করতে গিয়ে সমস্যায় পড়লে নির্দিষ্ট সাপোর্ট আওয়ারে যোগাযোগ করলেই সমাধান পাবেন আমাদের অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে।
ফ্রী রিসোর্স
ফ্রী রিসোর্স কে না ভালবাসে! স্কিলোগ্রাম প্রতিটি কোর্সের সাথেই সরবরাহ করে ফ্রী রিসোর্স যা শিক্ষার্থীদের সুবিধামত সময়ে নির্দিষ্ট বিষয়ের উপর অনুশীলন করতে পারে।
রিয়েল লাইফ লেসন ও প্রোজেক্ট
রিয়েল লাইফ লেসন ও প্রজেক্ট, যা আপনাকে দেবে চাকুরী, ব্যবসায় ও ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করার কনফিডেন্স এবং নির্দিষ্ট বিষয়ের উপর করে তুলবে আরো দক্ষ।
লাইফটাইম অ্যাক্সেস
আমাদের প্ল্যাটফর্মে পাচ্ছেন কোর্সের লাইফটাইম অ্যাক্সেস যা আপনাকে দিচ্ছে কোর্স শেষেও আপডেইটেড কন্টেন্টের মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ।
ক্যারিয়ারের সেরা প্রস্তুতি
আপনার সিভি, লিঙ্কডইন প্রোফাইল এবং চাকরির ইন্টারভিউর ব্যাপারে সরাসরি সাপোর্ট পাবেন আমাদের কাছে এই কোর্সের আওতায়।
এই বুটক্যাম্পে আপনি
যার কাছ থেকে শিখবেন

রকিবুর রহমান শান
বিজনেস অ্যানালিস্ট । প্রোডাক্ট ডিজাইনার । এডুকেটর
সিইও এন্ড ফাউন্ডার, স্কিলোগ্রাম
রকিবুর রহমান শান একজন অভিজ্ঞ মাল্টি-ট্যালেন্টেড ডিজিটাল মার্কেটার, ব্র্যান্ডিং ও মার্কেটিং কনসাল্টেন্ট এবং ট্রেইনার। ছাত্র জীবন থেকেই তিনি এমন একজন উৎসাহী মানুষ যিনি মানুষকে নতুন নতুন স্কিল শিখতে এবং তাদের ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনাকে তরান্বিত করতে সাধ্যমত সাহায্য করে আসছেন। আর তার জন্য তিনি সর্বদা ধৈর্য্যের সাথে এক্সট্রা মাইল যেতে প্রস্তুত।
তার শিক্ষাদান শৈলী খুবই ইন্টারেক্টিভ এবং প্র্যাক্টিকাল। তিনি তার ১২+ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ৬+ বছরই হলো কর্পোরেইট অভিজ্ঞতা) থেকে অতি যত্নে ডিজাইন করেছেন ‘কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প: বেসিক টু প্রো’ নামের এই বুটক্যাম্পটি যাকে বেসিক কম্পিউটার কোর্সের আল্টিমেট ও এক্সটেন্ডেড ভার্শন বললেও ভুল হবে না।
এই বুটক্যাম্পটিতে একেবারে বেসিক থেকে প্রোফেশনাল লেভেল পর্যন্ত ধাপে ধাপে সবকিছুই আপনি শিখবেন তার হাত ধরে। তিনি আপনাকে কম্পিউটারের মৌলিক বিষয়গুলো আয়ত্ত করার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখিয়ে দিবেন এবং সেই সাথে শিখিয়ে দিবেন কিভাবে সেই স্কিল গুলো কাজে লাগাতে হয় বাস্তব জীবনে। তিনি আপনাকে পুরো কোর্স জুড়ে ব্যক্তিগত নির্দেশিকা এবং সাপোর্টও প্রদান করবেন।
তার সম্পর্কে আপনি আরো জানতে পারবেন তার ব্যক্তিগত ফেইসবুক পেইজ ও লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে।

এই বুটক্যাম্পে আপনি তাই শিখবেন যা আপনার
কাজে আসবে এবং যা আপনার না জানলেই নয়

বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে নিজেকে আপডেটেড রেখে প্রয়োজনীয় প্রফেশনাল কম্পিউটার স্কিলগুলো অর্জন ও প্রয়োগ ছাড়া ক্যারিয়ারে সফল হওয়ার তেমন একটা সুযোগ নেই। আর তাই একেবারে বেসিক থেকে প্রোফেশনাল লেভেল পর্যন্ত সবকিছু আপনি ধাপে ধাপে শিখবেন আমাদের এই বুটক্যাম্পে। আপনাকে তাই শেখানো হবে যা আপনার কাজে লাগবে এবং যা আপনার না জানলেই নয়।

বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা
কি বলছেন স্কিলোগ্রাম সম্পর্কে?
স্কিলোগ্রাম আয়োজিত বুটক্যাম্পের কারিকুলাম ও মান সম্পর্কে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের মতামত জানার চেষ্টা করেছিলাম। তাদের গঠনমুলক মতামত আমাদের এই বুটক্যাম্পটিকে করে তুলেছে আরো বেশি কার্যকরি।

রাসেল হোসাইন
সিইও, জায়ন্যাক্স লিমিটেড
“একটি আইটি প্রতিষ্ঠানের সিইও হওয়া আমি জানি বর্তমান সময়ে Tech Savvy হওয়া কতটা জরুরী। শান হয়তো ১২ বছরের অধিক সময়ে নিজেকে বহুমূখী প্রতিভার একজন Tech Savvy প্রোডাক্টিভ মানুষ হিসেবে তৈরী করছে, কিন্তু বর্তমান এআই এর যুগে এতো সময় আপনি পাবেন না। আপনাকে আরো কম সময়ে নিজেকে তৈরী করতে হবে। তার জন্য প্রয়োজন একজন Tech Savvy বড় ভাই/বোন, আপনার পরিশ্রম আর সঠিক গাইডলাইন। আর স্কিলোগ্রাম আপনাকে তাই অফার করছে। এমন কারিকুলাম আমি এখনো পর্যন্ত কোন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানেও দেখিনি। শুভ কামনা রইল স্কিলগ্রাম-এর এমন উদ্যোগের প্রতি। মহান আল্লাহ সহায় হোক।”

আব্দুল হান্নান রাজন
সিইও, উইনার্স একাডেমি
“প্রিয় মানুষদের একজন বলে বলছি না, তথ্য প্রযুক্তি খাতে শানের অভিজ্ঞতা এবং দক্ষতা সত্যিই অতুলনীয়। তার বহুমুখী প্রতিভা প্রায়ই আমাকে মুগ্ধ করে। আমি সবসময়ই চাই আমার টিম মেম্বারগুলো শানের মত দক্ষ, প্রোডাক্টিভ এবং উদ্ভাবনী হোক। স্কিলোগ্রাম শানের একটি স্বপ্ন যা দেশের লাখো তরুন-তরুনীর কাঙ্খিত ক্যারিয়ার গড়ার স্বপ্ন পুরণে প্রতিষ্ঠা লাভ করেছে। যারা উইনার্স একাডেমি থেকে IELTS কোর্স করছে তাদের বলব IELTS স্কোর অর্জনের সাথে সাথে স্কিলোগ্রাম-এর বুটক্যাম্পগুলোতে জয়েন করতে আর বাকিদের জন্যও আমার একই পরামর্শ থাকবে।

মোঃ ইকরাম
সিইও, কন্টেন্ট কিং
কেবল বেসিক কম্পিউটার জ্ঞান দিয়ে আর চলবে না; প্রোফেশনাল স্কিল অর্জন এখন আবশ্যক। আমি শানকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, সে একজন অত্যন্ত দক্ষ এবং প্রযুক্তিপ্রেমী মানুষ। কর্পোরেট দুনিয়ায় তার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা অতুলনীয়। তার মতো একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তির উদ্যোগে এই বুটক্যাম্পটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। আমি মুলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আমি দেখেছি অনেক উদ্যোক্তাও বেসিক কম্পিউটার স্কিল না থাকায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। আমি বিশ্বাস করি, এই প্রোগ্রাম তাদের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে দুর্দান্ত ভূমিকা রাখবে।

আলমগীর কবির
ম্যাজিকাল মেন্টর
“অনেকেই IELTS করে বিদেশ পারি দিচ্ছে মোটামুটি খালি হাতে। অর্থাৎ নূন্যতম কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার স্কিল ছাড়াই যা তাদের এগিয়ে যাওয়ার পথ আরো কঠিন করে তুলছে। তার উপর আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা আধুনিক সফটওয়্যার ও টুল ব্যবহার করার ব্যাপারে বেশ পিছিয়ে। স্কিলোগ্রাম-এর 'কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প'-এর যুগোপযোগী কারিকুলাম তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এটি কেবল একটি কোর্সই নয় বরং আমার কাছে মনে হয়ে এটি ক্যারিয়ার গঠনের শুরুর দিকের সিড়ি। আমি আমার শিক্ষার্থী ও প্রিয়জনদের এই বুটক্যাম্পটি অবশ্যই রিকমেন্ড করব।”


এটাই শ্রেষ্ঠ সময় নিজেকে
দক্ষ করে গড়ে তোলার
বিশ্ব দ্রুত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হলে প্রয়োজন নিজেকে দক্ষ করে তোলা। আজকের দুনিয়ায় শুধু একাডেমিক যোগ্যতা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন বাস্তবমুখী দক্ষতা, যা আপনার ক্যারিয়ার ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে এগিয়ে নেবে। প্রযুক্তির অগ্রগতি এবং গ্লোবালাইজেশনের এই যুগে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ হাতের নাগালে। এটাই সেই সময়, যখন আপনি নতুন দক্ষতা অর্জন করে নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারেন। স্মার্ট সিদ্ধান্ত নিন, নিজের উন্নয়নে বিনিয়োগ করুন এবং আজ থেকেই সেই যাত্রা শুরু করুন। কারণ, সঠিক সময় অপেক্ষা করে না, এটি কাজে লাগাতে হয়। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, সঠিক দিকনির্দেশনা এবং পরিশ্রমের মাধ্যমে সেগুলোকে অর্জন করা সম্ভব। তাই আর অপেক্ষা না করে আজই শুরু করুন আপনার স্কিল ডেভেলপমেন্টের যাত্রা।
কিভাবে জয়েন করবেন
এই বুটক্যাম্পে?
‘কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প : বেসিক টু প্রো’ এর অনলাইন ব্যাচে জয়েন করা খুবই সহজ। নিচের মাত্র পাঁচটি সহজ ধাপ অনুসরণ করেই আপনিও হয়ে যেতে পারেন আমাদের পরিবারের সদস্য।


প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলি
(উত্তর দেখতে প্রশ্নের উপর ক্লিক করুন)
ক্লাস কোথায় অনুষ্ঠিত হবে?
আমাদের ‘কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প: বেসিক টু প্রো’ একটি অফলাইন বুটক্যাম্প, যার ক্লাসগুলো আমাদের মধ্যবাড্ডায় উইনার্স একাডেমি-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে, আপনি যদি ক্যাম্পাসে এসে ক্লাস করার সুযোগ না পান, তাহলে অনলাইন বুটক্যাম্পেও অংশ নিতে পারেন। অফলাইন এবং অনলাইন উভয় মডালিটির কারিকুলাম একেবারে একই।
অনলাইন ভার্সনের জন্য ক্লাসগুলো মূলত রেকর্ডেড থাকে, যা আপনাকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে শেখার সুযোগ করে দেয়। পাশাপাশি, কিছু লাইভ ক্লাসও রয়েছে, যা আমরা গুগল মিট বা জুম প্ল্যাটফর্মে পরিচালনা করি। তবে, যদি আপনার সুযোগ থাকে, আমরা পরামর্শ দেব সরাসরি ক্লাসে অংশ নিতে। অফলাইন ক্লাসে সরাসরি ইন্সট্রাক্টরের সঙ্গে ইন্টার্যাক্ট করার এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ আরও ভালোভাবে পাওয়া যায়।
কোর্সটি যাদের জন্য?
‘কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প: বেসিক টু প্রো’ তাদের জন্য যারা কম্পিউটার স্কিলের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত বা পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে চান। বিশেষত:
১। শিক্ষার্থী: যারা কম্পিউটার স্কিল শিখে ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে চান।
২। চাকরিপ্রত্যাশী: যারা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের প্রোফাইলকে আরও শক্তিশালী করতে চান।
৩। চাকরিজীবী: যারা নিজেদের কাজকে আরও কার্যকর এবং প্রোডাক্টিভ করতে চান, বিশেষ করে অফিস টুলস এবং টেকনোলজির ব্যবহার শিখতে চান। সেই সাথে উপর মহলের নজরে আসতে চান।
৪। উদ্যোক্তা বা ব্যবসায়ী: যারা ব্যবসায়িক কার্যক্রম সহজ ও কার্যকর করতে চান এবং প্রযুক্তিকে কাজে লাগাতে চান।
৫। ফ্রিল্যান্সার: যারা গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য কম্পিউটার স্কিল বাড়াতে চান এবং ক্লায়েন্টদের চাহিদা পূরণে সক্ষম হতে চান।
৬। কম্পিউটার স্কিলে আগ্রহী যে কেউ: যারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের দক্ষতা অর্জন করতে চান।
যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে, ক্যারিয়ার উন্নত করতে বা নতুন কিছু শিখতে চান, তাহলে এই বুটক্যাম্পটি আপনার জন্য আদর্শ।
আমার তো কম্পিউটার নেই। আমি কি কোর্সটি করতে পারবো?
আপনি চাইলে যেকোনো স্মার্টফোন বা ট্যাবলেট থেকে আমাদের যেকোন কোর্স করতে পারবেন তবে বিভিন্ন টূল এবং সফটওয়্যারের ব্যবহার ভালো ভাবে অনুশীলন করা ও আয়ত্তে আনার জন্য ল্যাপটপ/পিসি দরকার হবে। যেহেতু এই কোর্সটি আপনার কম্পিউটার দক্ষতা উন্নয়নের উপর তৈরী করা তাই আমরা বলবো যদি আপনার ব্যক্তিগত ল্যাপটপ/পিসি না থেকে থাকে কিংবা অন্য কারো ল্যাপটপ/পিসি থেকে অনুশীলনের সুযোগও না থাকে তবে এই কোর্সে জয়েন না করাই ভালো। দিন শেষে আমরা চাই কম্পিউটারের উপরই আপনি অসাধারন দক্ষতা অর্জন করেন।
কোর্সটি কবে শুরু হবে?
অনলাইন কোর্সের ক্ষেত্রে আপনি যেকোন সময় চাইলেই শুরু করতে পারবেন। তবে অফলাইন ব্যাচ গুলোর সময়সূচি সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো?
আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন, কিংবা
ইমেইল:
support@skillogram.io
হটলাইন:
+8801536210284 (WhatsApp/Telegram)
আমি তো কম্পিউটারে অনেক দুর্বল, কিছুই পারি না। আমি কি কোর্সটি করতে পারবো?
অবশ্যই! ‘কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প: বেসিক টু প্রো’ বিশেষভাবে এমন শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা একেবারে বেসিক থেকে শুরু করতে চান। এই কোর্সে আপনি ধাপে ধাপে সবকিছু শিখবেন, যেন আগে কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি সহজেই শিখতে পারেন।
আপনার সুবিধার জন্য:
- সহজ ভাষায় ব্যাখ্যা: আমাদের কোর্সের মডিউলগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে কোনো জটিলতা ছাড়াই আপনি প্রতিটি বিষয় বুঝতে পারেন।
- হাতে-কলমে শেখা: ক্লাসে আপনি প্র্যাকটিক্যালি কাজ করে শিখবেন, যা আপনার দক্ষতা তৈরি করতে আরও সহায়ক হবে।
- ইন্সট্রাক্টরের সহায়তা: কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদের ইন্সট্রাক্টররা আপনাকে ব্যক্তিগতভাবে সহায়তা করবেন।
- বেসিক থেকে অ্যাডভান্সড: কোর্সটি বেসিক স্কিল দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে আপনাকে প্রফেশনাল লেভেলের দক্ষতায় নিয়ে যায়।
তাই, আপনি যদি সত্যিই শেখার আগ্রহী হন, তাহলে আপনার কোনো অভিজ্ঞতা না থাকলেও এই কোর্সটি আপনার জন্য উপযোগী হবে। আমরা আছি আপনাকে সাহায্য করার জন্য!
কোর্সের সাথে কি কোন সার্টিফিকেট দেওয়া হয়?
হ্যাঁ, ‘কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প: বেসিক টু প্রো’ সম্পন্ন করার পর আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেটটি আপনার শেখা দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করবে এবং এটি আপনার পেশাগত প্রোফাইলে যুক্ত করার জন্য উপযোগী।
তবে, সার্টিফিকেট পেতে হলে আপনাকে কোর্সের প্রতিটি মডিউল সম্পন্ন করতে হবে এবং চূড়ান্ত অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে হবে। এটি নিশ্চিত করে যে আপনি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছেন।
কোর্স শুরু করার পর যদি কোর্সের মান আমার কাছে সন্তোষজনক না হয় তাহলে কি টাকা ফেরত পাওয়া যাবে?
হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পর ২ সপ্তাহের মধ্যে কোর্সের মান যদি আপনার কাছে সন্তোষজনক মনে না হয় তাহলে আমাদের জানালে আপনি কোর্সের পুরো টাকাই ফেরত পেয়ে যাবেন।
কোর্স ফি টা আমার জন্য আরেকটু কমিয়ে দেওয়া যায়?
প্রথমত আমাদের এই কোর্সের লেসন সংখ্যা বাংলাদেশের যেকোন সম জাতীয় কোর্সের তুলনায় বেশি। প্রতিটি লেসন তুলনামূলকভাবে বেশি সময় নিয়ে, যত্নের সাথেই তৈরি করেছি আমরা যেন এর গুনগত মান বজায় থাকে। কোর্স মডিউল ও লেসনের উপর দৃষ্টি দিলেই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কোর্স মডিউল ও লেসন গুলো এতোটাই শক্তিশালী যে এটা শুধু মাত্র লেসন হিসেবেই নয় বরং কাজ করবে আপনার ডিজিটাল চলার পথের গাইডলাইন হিসেবে।
দ্বিতীয়ত, আমরা চাই কেবল সিরিয়াস মাইন্ডসেটের শিক্ষার্থীরাই যেন আমাদের কোর্স গুলোতে ভর্তি হয়। আর যারা ভর্তি হয়ে নিষ্ক্রিয় থাকে তাদেরকে শুরু থেকেই ফিল্টার করার বিষয়টি মাথায় রেখেই কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। অধিকন্তু যারা সিরিয়াস না, তাদের জন্য ৫০০ টাকাও অনেক বেশি কিছু। কোর্সের মানের সাথে সামঞ্জস্য রেখে এমনভাবেই কোর্স ফি নির্ধারণ করা হয়েছে যেন ভবিষ্যৎ মানহীন কোর্সের মতো ১০,০০০ টাকার কোর্স ২,০০০ টাকায় বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে না হয়।
আমি আমার চাকুরী/পড়াশুনা/ইন্টার্নশীপ কিংবা বাসার কাজে বেশ ব্যস্ত থাকি, কতটুক সময় দিতে পারবো জানি না, আমার কি এই কোর্সটি করা উচিৎ হবে?
মাইন্ডসেট, প্রোডাক্টিভিটি, ও টাইম ম্যানেজমেন্ট নিয়েও গাইডলাইন রয়েছে আমাদের এই কোর্সে এখন আপনি
যদি এতটাই ব্যস্ত থাকেন যে ভিডিও দেখতে পারছেন না সময় করে, লাইভ প্র্যাক্টিকাল ক্লাস গুলোতেও এ থাকতে পারছেন না কিংবা অ্যাসাইনমেন্টও জমা দিতে পারছেন না তাহলে বলবো আপনার এই কোর্সে ভর্তি হয়ে কোন লাভ নেই। তবুও যদি চান কোনভাবে ঝুলে থেকেও যদি শেখা যায় শিখবেন তাহলে সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমাদেরকে আপনি সবসময়ই পাশে পাবেন।
লেসনগুলো কি লাইভ নাকি রেকর্ডেড হবে?
সহজভাবে বলতে হয় যে এটি একটি সম্মিলিত কাঠামো অর্থাৎ এই কোর্সের লেসনগুলো হবে লাইভ এবং রেকর্ডেড ক্লাসের সমন্বয়ে। রেকর্ডেড লেসন গুলো দেখার পর, সেগুলো নিয়ে আপনার যে কোন প্রশ্নের উত্তর ও উক্ত লেসনের উপর বিভিন্ন স্ট্রাটেজি ও প্র্যাক্টিকাল প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা জন্যই মুলত লাইভ ক্লাস গুলো পরিচালিত হয়।
কোর্সটি শেষ হতে কতদিন সময় লাগবে?
আমরা মুলত Cohort System এ আমাদের ব্যাচ গুলো পরিচালনা করে থাকি। যেখানে একই ব্যাচের সকল শিক্ষার্থীরা একই গতিতে, একই সিলেবাস, সিডিউল এবং ডেডলাইন ফলো করে, একসাথে কোর্সটি শেষ করে। এর সাথে আমাদের এই কোর্স এ আপনাকে দেওয়া ভিডিও লেসন গুলো আপনি পরেও দেখতে পারবেন নিজে নিজে। তবে সিলেবাস সবার সাথেই শেষ করতে হবে। কারণ কোর্সের ডেডিকেইটেড সাপোর্ট টাইম কোর্স চলাকালীন সময় পর্যন্তই বহাল থাকবে। বুঝতেই পারছেন আপনাকে কতটা সিরিয়াস হতে হবে।
প্রতিদিন অন্তত দুটি করে ভিডিও লেসন দেখলে এবং সময় মতো লাইভ ক্লাস গুলোতে অংশ গ্রহন করলে ৩মাস লাগবে এই কোর্সটি সম্পন্ন করতে। তবুও আপনি হাতে ৩ থেকে ৪ মাস সময় রেখেই কোর্সটি শুরু করবেন এতে করে আপনার শেখার ভিত হবে অনেক মজবুত।
কোর্স এর সাপোর্ট কতদিন থাকবে?
কোর্স চলাকালীন সময় আপনি পাবেন সরাসরি সাপোর্ট এবং কোর্স শেষে আপনি পাবেন স্কিলোগ্রাম কমিউনিটি সাপোর্ট। যদিও মনোযোগ দিয়ে কোর্সটি করলে আপনার সকল ধরনের প্রশ্নের সমাধান পেয়ে যাওয়ার কথা তবুও কোর্স চলাকালীন সময় আপনার যত ধরনের প্রশ্ন, সমস্যা আছে আমরা টেলিগ্রাম গ্রুপ চ্যাটের মাধ্যমে তার সাপোর্ট দিয়ে যাবো। এই কোর্স এর মুল উদ্দেশ্য হল আপনাকে আত্ননির্ভর করে তোলা যেন নিজের সমস্যার সমাধান নিজেই বের করে নিতে পারেন। আর আপনার পাশে স্কিলোগ্রাম লার্নার্স ফেইসবুক গ্রুপ, টেলিগ্রাম লার্নার্স কমিউনিটি তো থাকবেই। যদিও কোর্স চলাকালীন টেলিগ্রাম চ্যাট গ্রুপ সাপোর্ট অ্যাকটিভ থাকবে সবসময়।
ভিডিও গুলোর কী লাইফটাইম অ্যাক্সেস থাকবে?
হ্যাঁ, আপনাদের ব্যাচের এর যেই ভিডিও গুলো আছে, সেটার আক্সেস আপনার কাছে থাকবে সবসময়। প্রয়োজনে যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন যেকোন লেসন।
কোর্সের ভিডিও গুলো আপডেট হলে কি সেগুলো পাবো?
উপরে উল্লেখিত লেসন গুলোর মধ্যে কোন আপডেট আসলে অবশ্যই সেগুলো আপডেট পাবেন। কারণ সেটাই আপনার কাছে এই ব্যাচে সেল করা হচ্ছে। এক্ষেত্রে নতুন ভিডিও লেসন যুক্ত হতেও পারে নাও পারে। তবে ভয়ের কিছু নেই কারন আমরা প্রতিটি ব্যাচকেই সমান ভাবে দেখে থাকি। তাছাড়া বিভিন্ন নতুন নতুন লেসন যুক্ত করা হবে আমাদের ইউটিউব চ্যনেলে যা একদমই ফ্রি।
কীভাবে রেজিস্ট্রেশন করবো? কিভাবে পেমেন্ট করবো?
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
- আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন বা সরাসরি আমাদের অফিসে আসুন।
- নির্ধারিত ফর্ম পূরণ করুন, যেখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
- রেজিস্ট্রেশন ফি জমা দিন এবং আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন।
পেমেন্ট করার পদ্ধতি:
অনলাইনে পেমেন্ট:
- বিকাশ বা নগদ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারেন।
- পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি আমাদের শেয়ার করতে হবে।
অফলাইনে পেমেন্ট:
- আমাদের মধ্যবাড্ডা ক্যাম্পাসে এসে সরাসরি পেমেন্ট করতে পারেন।
- পেমেন্টের পর আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য রসিদ প্রদান করা হবে।
ব্যাংক পেমেন্ট (যদি প্রযোজ্য হয়):
- আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে পেমেন্ট স্লিপটি আমাদের ইমেইলে পাঠান।
যোগাযোগের জন্য:
যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সহায়তা প্রয়োজন হয়, তাহলে আমাদের হটলাইন নম্বরে কল করুন বা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করুন। আমরা সর্বদা আপনার জন্য প্রস্তুত!
সঠিক দিকনির্দেশনা পেতে
ফ্রি অনলাইন সেমিনারে অংশ নিন
সফল ক্যারিয়ার গড়ার সঠিক দিকনির্দেশনা পেতে আমাদের ফ্রি সেমিনারগুলোতে অংশগ্রহণ করুন। আমাদের সেমিনারে প্রশ্নোত্তরের মাধ্যমে আপনার কনফিউশন দূর করতে পারবেন সেই সাথে পাবেন ক্যারিয়ার গঠনের জন্য সঠিক দিক নির্দেশনা।

