Skillogram Icon

বাংলাদেশের সবচেয়ে
নির্ভরযোগ্য স্কিল
ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম

বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য
স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম

‘স্কিলোগ্রাম’ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। ‘স্কিলোগ্রাম’ বিশ্বাস করে, ভবিষ্যতের বাংলাদেশ গড়বে এমন এক প্রজন্ম, যারা নেতৃত্ব দিতে জানে, তথ্য ও প্রযুক্তিতে দক্ষ, পেশাগতভাবে প্রস্তুত এবং উদ্যোক্তা মানসিকতায় সমৃদ্ধ। ২১শ শতকে টিকে থাকতে হলে শুধু একাডেমিক সার্টিফিকেট নয়, দরকার বাস্তবভিত্তিক দক্ষতা। তরুণরা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জগতের জন্য প্রয়োজনীয় স্কিল যেমন—ডিজিটাল লিটারেসি, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং, সেলস, লিডারশীপ এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে পারে, তাহলে তারাই হবে আগামী দিনের চেঞ্জমেকার। তাই শহর কিংবা গ্রামে—দেশের যেকোনো প্রান্তের বিভিন্ন সামাজিক ও শিক্ষাগত পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের তরুণ-তরুণীদের জন্য আমরা তৈরি করেছি একটি সহজলভ্য, যুগোপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বুটক্যাম্প ও কোর্সের মাধ্যমে লিডারশিপ স্কিলের পাশাপাশি অত্যাবশ্যকীয় আইটি স্কিল, প্রফেশনাল ক্যারিয়ার স্কিল এবং উদ্যোক্তা হওয়ার স্কিলসেট অর্জনে সহায়তা করা হয়।

আমরা বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধুমাত্র কারো উপর কর্তৃত্ব নয়; নেতৃত্ব মানে হলো দৃষ্টিভঙ্গি তৈরি করা, উদ্যোগ নেওয়া, এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। একইসঙ্গে, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে ডিজিটাল স্কিল ও প্রফেশনাল এক্সপার্টাইজ অপরিহার্য। তাই আমাদের প্রতিটি প্রোগ্রাম এমনভাবে ডিজাইন করা, যাতে একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার গড়ার পাশাপাশি সমাজে নেতৃত্ব দিতেও প্রস্তুত হয়। তাই আমরা শুধু কোর্স বা কনটেন্ট সরবরাহ করি না—আমরা তরুণদের আত্মবিশ্বাস তৈরি করি, তাদের ভেতরের সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রস্তুত করি।

আমাদের লক্ষ্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে যুগোপোযোগী স্কিলে দক্ষ করে তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করা যেন প্রতিটি তরুণ আত্মবিশ্বাসের সাথে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তার সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে।

Skillogram Thunder

কেন আমি স্কিলোগ্রাম
শুরু করলাম?

রকিবুর রহমান শান

সিইও এন্ড ফাউন্ডার, স্কিলোগ্রাম

আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। তবে, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও দক্ষতার বিকাশ। প্রযুক্তির এই যুগে আমরা অনেকেই উন্নতমানের স্কিল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল প্রশিক্ষণের অভাবে পিছিয়ে যাচ্ছি। আমি লক্ষ্য করেছি, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক তরুণ-তরুণী নিজেদের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, কিন্তু প্রয়োজনীয় সুযোগ ও সাপোর্ট পাচ্ছেন না।

স্কিলোগ্রাম শুরু করার উদ্দেশ্যই ছিল এই সমস্যার সমাধান। আমি চেয়েছি এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ সহজেই উন্নতমানের ই-লার্নিং সুবিধা নিতে পারবেন। আমাদের মিশন হলো দেশের তরুণ প্রজন্মকে এমন দক্ষতায় সমৃদ্ধ করা, যা তাদের ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে সাফল্যের পথে এগিয়ে নেবে। স্কিলোগ্রামের মাধ্যমে আমরা একটি দক্ষ ও উদ্ভাবনী সমাজ গঠনে অবদান রাখতে চাই।

Skillogram Laptop 2

আমাদের মূল্যবোধ

স্কিলোগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম, যা শুধু দক্ষতা উন্নয়নের কথা বলে না, বরং একটি মূল্যবোধ-নির্ভর কমিউনিটি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, মহা করুনাময় আল্লাহর ইচ্ছায় ও সাহায্যে এই মূল্যবোধগুলো আমাদেরকে একটি উন্নত, দক্ষ এবং নৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আমাদের প্রতিটি কাজ ও সিদ্ধান্তে এই মূল্যবোধগুলো পথনির্দেশ করে থাকে:

বিশ্বাস

আমাদের সকল সিদ্ধান্তে এবং কার্যক্রমে আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর নির্ভর করি এবং তাঁর সন্তুষ্টির জন্য কাজ করার অনুপ্রেরণা পাই।

সততা

আমরা আমাদের কর্মক্ষেত্রে সর্বদা সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ থাকার অঙ্গীকার করি। 

দায়িত্ববোধ

আমাদের শিক্ষার্থীদের সফলতা ও উন্নয়নে ধৈর্য্যের সাথে দায়িত্বশীলভাবে কাজ করা আমাদের অগ্রাধিকার।

সচ্ছতা ও জবাবদিহিতা

আমাদের প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখি এবং সবার কাছে আমাদের জবাবদিহি নিশ্চিত করি।

পারস্পরিক সহযোগিতা

একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা একটি সহায়ক পরিবেশ তৈরি করি, যেখানে প্রত্যেক সদস্য একে অপরকে এগিয়ে নিতে সহযোগিতা করে।

উদ্ভাবন

প্রতিনিয়ত নতুন ধারণা এবং পদ্ধতির মাধ্যমে কাজের মান বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর।

This website stores cookies on your computer. Cookie Policy